মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যদি এখনই শেষ হয়ে যায়, তাহলেও ২০২৭ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিকের আগে হরমুজ প্রণালি দিয়ে পুরোদমে তেল সরবরাহ শুরু করা সম্ভব হবে না।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য জানিয়েছে।
এদিন আটলান্টিক কাউন্সিলের এক অনুষ্ঠানে অ্যাডনকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আল জাবের বলেন, ‘যদি এই যুদ্ধ আগামীকাল শেষও হয়ে যায়, তাহলেও যুদ্ধপূর্ববর্তী অবস্থার ৮০ শতাংশ তেল সরবরাহ ফিরিয়ে আনতেই অন্তত চার মাস সময় লেগে যাবে। আর পুরোদমে (শতভাগ) সরবরাহ শুরু হতে ২০২৭ সালের প্রথম, এমনকি দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত সময় লেগে যেতে পারে।’