কবর থেকে তোলা হলো সেলিম খান ও শান্ত খানের মরদেহ
জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বুধবার (৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি তোলা হয়।