সুইডেনের কর-পরবর্তী আয়ে মাগুরার গ্রামে বদলে যাচ্ছে জীবিকার চিত্র
প্রবাসী আয়ের একটি বড় অংশ সাধারণত বাড়ি তৈরি, জমি কেনা অথবা শহরে বিনিয়োগে খরচ হয়। কিন্তু সুইডেনপ্রবাসী এক বাংলাদেশি বেছে নিয়েছেন ভিন্ন পথ। দেশের প্রত্যন্ত গ্রামের মাটি, পানি ও মানুষকে টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত করতে নিজের উপার্জিত অর্থের বড় অংশ ব্যয় করছেন তিনি গ্রামীণ অর্থনীতি চাঙা করতে। সুইডেনের স্টকহোমে বসবাসরত মৃধা সাইফুর রহমান তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাগুরা জেলার নহাটা ইউনিয়নের সালদাহ গ্রামে গড়ে তুলেছেন ‘সাসটেইনেবল রিসার্চ সেন্টার’ (এসআরসি)।