সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন স্বপ্নের সাব্বির হাসান নাসির
দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশ এবং ব্যবসায়িক নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।