সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৫ জন শিশু এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬০ জন শিশু, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ১৭১ জন শিশু।
গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৭৪৩ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৯৮৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।