হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যু হয়েছে। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময় ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন।