ভূমিকম্পে ফের কেঁপে উঠেছে দেশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিয়ে রাজধানীসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার পূর্বে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৪ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এদিকে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ভূমিকম্পের পরপরই রাজধানীর বিভিন্ন বাসাবাড়ির মানুষজন রাস্তায় নেমে আসেন বলে খবর পাওয়া গেছে। অনেকেই আতঙ্কের অনুভূতি জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।