বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (ডেসকো) প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এ দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ ডেসকো শাখা।
জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজেদুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অপারেশন) রাশিদুর রহমান, প্রধান প্রকৌশলী ও পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মফিজুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী পরিচালক (সংগ্রহ) জুলফিকার তাহমিদ, প্রজেক্ট ডিরেক্টর সাইদুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে, দেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎমন্ত্রী সোমবার সংসদে বক্তব্য দিয়েছেন। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক নাগরিক প্রতিদিনকে জানিয়েছেন, মন্ত্রী অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন।