পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও পদত্যাগ করছেন তিনি। সোমবার (২২ জুন) লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।
স্টারমার জানান, তার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। এই প্রশ্নের বিষয়ে তিনি তার দলের উত্তর শুনেছেন ও উদার মনে সেই উত্তর মেনে নিয়েছেন।
তিনি আরও জানান, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার বিষয়ে।
পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার জানান, তিনি এমন এক লেবার পার্টি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যা রাজনৈতিক, আর্থিক ও মানসিকভাবে দেউলিয়া ছিল। তাকে বারবার বলা হয়েছিল যে এই দল শেষ হয়ে গেছে, কিন্তু তিনি সেই মানুষদের ভুল প্রমাণ করেছেন।
স্টারমার জানান, ইহুদি-বিদ্বেষের (অ্যান্টি-সেমিটিজম) বিষ উপড়ে ফেলে তিনি দলটিকে পরিবর্তন করেছেন। (এর মাধ্যমে) অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার ওপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।