জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিবকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিনি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে সোমবার (২৯ জুন) এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আহসান হাবিব বর্তমানে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের পাশাপাশি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।