যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা ‘কম’, তবে যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্মকর্তা।
বুধবার (২৭ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
এদিন আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক শাখার উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘শত্রুদের দুর্বলতার কারণে যুদ্ধের আশঙ্কা কম, তবে আমাদের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় আছে।’
ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলের দুই প্রান্তের দুটি অঞ্চলের নাম উল্লেখ করে আকবরজাদেহ বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না, চাবাহার থেকে মাহশহর পর্যন্ত পুরো অঞ্চলকে আমরা আক্রমণকারীদের কবরস্থানে পরিণত করব।’