রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিংমলের ৬তলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৭ মে) বিকেলে শপিংমলের ভেতরে ক্রেতাদের সামনেই এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।