ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন।
বিজেপিতে যোগ দেওয়া এই রাজনীতিবিদ মমতাকে উদ্দেশ করে কড়া ভাষায় বলেন, ‘অনুপ্রবেশকারী ও তোষণ নীতির জোরে ক্ষমতা দখল করেছে, তাদের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রাথমিক ফলাফলের দিকে ইঙ্গিত করে চম্পাই সোরেন দাবি করেন, ২০১১ সাল থেকে তৃণমূল যেসব জায়গায় ক্ষমতায় রয়েছে, এমন বহু আসনেই এবার বিজেপি এগিয়ে আছে।