ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত করা গণনা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৬ আসনে। আর তৃণমূল এগিয়ে ৯২ আসনে। এ অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে বলে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যখন পরাজয়ের মুখে, তখন বিজেপির কর্মীরা রাজ্যের রাস্তায় নিজেদের উপস্থিতি প্রকাশ করতে শুরু করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফলের এই অবস্থায় কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।