ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স শনিবার (২৫ এপ্রিল) এ হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ডন।
ইরানের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে তাসনিম জানায়, ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি এই অঞ্চলে অবরোধ, জলদস্যুতা ও সামুদ্রিক সম্পদ চুরি অব্যাহত রাখে, তাহলে তারা নিশ্চিত থাকতে পারে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর চরম প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে তাদের।’