চলতি মাসে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)। এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে, গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এ সময় সমন্বয় করা হয় অটোগ্যাসের দামও। সে সময় ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।