পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই সরকারি চাকরিজীবীদের জন্য আবারও লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। আসছে এপ্রিলে ২ দিন ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিনের টানা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এই অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি। কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৭ দিনের সরকারি ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা এই ছুটি কাটানোর পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালতে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা ফিরে আসে। এর মধ্যেই ৩ দিনের ছুটির সুযোগ পেলেন সরকারি চাকরিজীবীরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) একদিনের সরকারি ছুটি ছিল। পরের দুদিন শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি।