টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি। একাই করেছেন চার গোল, সঙ্গে ছিল একটি অ্যাসিস্ট।
২০ মিনিটে কাসেমিরোর হেডে এগিয়ে যায় মায়ামি। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স সমতা ফেরালেও দুই মিনিট পর দূরপাল্লার শটে মেসি আবার এগিয়ে দেন দলকে।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ, ৮৩ মিনিটে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৯ মিনিটে আলেক্সান্দার শো গোল করার পর ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি।
মায়ামিতে যোগ দেওয়ার পর এক ম্যাচে চার গোল এবারই প্রথম মেসির। ক্যারিয়ারে এটি তার অষ্টমবারের মতো চার বা তার বেশি গোলের কীর্তি।
এই জয়ের পর মেজর লিগ সকারে ১৯ ম্যাচে ১৮ গোল নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে উঠেছেন মেসি। আর ২৫ জুলাইয়ের পর লিগে প্রথম জয়ের দেখা পেল মায়ামি।