নতুন মাঠে মেসির গোল, তবুও জয় পেল না মায়ামি
নতুন ঠিকানায় যাত্রা শুরু করল ইন্টার মায়ামি, আর সেই মঞ্চটা হয়ে উঠল একেবারে উৎসবের। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এতদিন হোম ম্যাচ খেলেছে চেজ স্টেডিয়ামে, তবে এবার তাদের নতুন ঘর ‘নু স্টেডিয়াম’। রোববার (৪ এপ্রিল) অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়েই ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই মাঠের উদ্বোধন হলো।