ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস হুঁশিয়ার দিয়ে বলেছেন, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না। বেলা বাড়ার পর ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘১২টা ৪০ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ, ভালো ও সুষ্ঠু হয়েছে।’
তারই আসনের প্রতিদ্বিন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারীর এজেন্ট ‘বের করে দেওয়ার’ অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘এটা আমার জানা নেই। আমি এই এলাকায় ৫/৬ বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোন সময় শুনিনি।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, এটা জনগণ ব্যলটের মাধ্যমে জাবাব দেবে।’
ফলাফল যাই হোক মেনে নেবেন কি না জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মনে নেওয়া হবে না।’
মির্জা আব্বাস আরও বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত।