জামায়াতের জুনিয়র টিম নোংরা ভাষায় কথা বলছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর একটি গ্রুপ, জামায়াতে ইসলামীর জুনিয়র টিম সকাল-দুপুর-সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে অসভ্য-নোংরা ভাষায় কথাবার্তা বলছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।