শুক্রবার, ১০ জুলাই ২০২৬
| ২৬ আষাঢ় ১৪৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (৯ জুলাই) এ রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সদ্য গঠিত বিএনপি সরকারের আমলে প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ৩ মে শুরু হচ্ছে। চারদিনব্যাপী এ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনা ও উপস্থাপনার জন্য নির্ধারিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন। তিনি এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করবেন বলে ইইউ ইওএম জানিয়েছে।
কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) এই আদেশ দেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে পোস্টাল ব্যালট থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় এ দুই আসনে গণভোট থাকছে না।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে, সেখানে দেশের বর্তমান ‘ভঙ্গুর অর্থনীতি’ পুনরুদ্ধার ও পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার নির্ণয় করে ২০৩৪ সালের মধ্যে দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যকে বাস্তবায়নযোগ্য বলে উল্লেখ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।