জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর দলটির সদস্যরা সংসদকক্ষ ত্যাগ করেন।
রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম শুরু হয়। এ সময় বিরোধীদলীয় নেতা বক্তব্য দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের অনুমতি চান।
অনুমতি পেয়ে বক্তব্যে ডা. শফিকুর রহমান সংবিধান সংশোধন কমিটি এবং কয়েকটি বিল নিয়ে আপত্তি জানান। পরে এসব বিষয়ে বিরোধিতা জানিয়ে তিনি সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।
এরপর বিরোধীদলের সদস্যরা সংসদকক্ষ থেকে বেরিয়ে যান।