সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন।
আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে রন সিকদার শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।