ভবানীপুরের গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে দেখে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়েছে। গণনাকেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় সময় মমতা বলেন, ‘১০০-এর বেশি আসনে গণনা লুটে নিয়েছে বিজেপি।’
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এই আসনের ভোট গণনা চলছে দক্ষিণ কলকতার সাখাওয়াত মেমোরিয়ালে। দিনের শুরুর দিকে গণনায় মমতা এগিয়ে থাকলেও, বিকেলের গড়াতে গড়াতে ব্যবধান কমাতে থাকেন শুভেন্দু। পরে ১৯ রাউন্ড গণনা শেষে মমতার চেয়ে ৩৮০০ ভোটে এগিয়ে যান শুভেন্দু।
এর আগে, গণনাকেন্দ্র ঘিরে তৃণমূল ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মমতা ও শুভেন্দু দুজনই গণনাকেন্দ্রে হাজির হন।