দাম্পত্য জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী এক ফেসবুক পোস্ট করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও উপস্থাপক দীপা খন্দকার। স্বামী শাহেদ আলী-কে উদ্দেশ করে দেওয়া সেই পোস্টে রসিকতার ছলে তিনি লিখেছেন, ২০তম ‘কোরবানি’ মুবারক শাহেদ আলী। বাপের কাছেও এতো বছর থাকি নাই।
পোস্টটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে হাস্যরস আর মন্তব্যের বন্যা। অনেকেই দীপার এই মন্তব্যকে বাস্তব দাম্পত্য জীবনের অকপট প্রকাশ হিসেবে দেখছেন। কেউ মন্তব্য করেছেন, ২০ বছর সংসার করা সত্যিই কোরবানির চেয়ে কম কিছু নয়! আবার কেউ লিখেছেন, এমন রসবোধ থাকলে সম্পর্ক টিকে যায় বহু বছর।
দীর্ঘদিন ধরেই দীপা খন্দকার ও শাহেদ আলী শোবিজ অঙ্গনের পরিচিত ও জনপ্রিয় দম্পতি। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় না এলেও, মাঝেমধ্যে তাদের পারিবারিক মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কাড়ে।
তবে এবারের বিবাহবার্ষিকীতে দীপার এই ব্যতিক্রমী ‘কোরবানি’ শুভেচ্ছা ভক্তদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে। পোস্টটির মন্তব্যঘরে এখন শুভেচ্ছা, হাস্যরস আর দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগির যেন হিড়িক চলছে।