আবারও অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমীকে। এবার তিনি অভিনয করেছেন একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকে। নাটকটির নাম ‘ ‘এটা আমাদেরই গল্প’। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ৮ মে এই নাটকের শেষ পর্বে রুমীকে নাটকটিতে গান গাইতে দেখা যাবে। তার সঙ্গে যৌথভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। নাটকের টাইটেল গানটি লিখেছেন মাহমুদ মানজুর।
গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব।
তবে এক ঘোষণায় নির্মাতা রাজ জানিয়েছেন, ‘এটা আমাদেরই গল্প’র লাস্ট চ্যাপ্টার (৫১তম পর্ব) বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় আসবে। দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (৫২তম পর্ব) প্রচার হবে আগামী ৮ মে বিকেল ৩টায়।
‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে। ফলে সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড। দেশে সবচেয়ে দ্রæততম সময়ে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়েছে এই সিরিজের ৫০তম পর্ব। গল্পের ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারের সদস্যদের আপন করে নিয়েছেন সবশ্রেণির দর্শকেরা।
পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভ‚তপূর্ব সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধনের সঙ্গে দর্শকেরা নিজেদের খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক সিরিজটির প্রতি নিজেদের ভালো লাগার অনুভ‚তি শেয়ার করেছেন। ইউটিউবে দেশ-বিদেশের হাজার হাজার দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা।