শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৩ মে) থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে।
আগামী ৭ জুন (রোববার) থেকে যথারীতি বিদ্যালয়সমূহের নিয়মিত ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।