২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার অপরিবর্তীত ১০ শতাংশ রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে গভর্নর মোস্তাকুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।
নতুন মুদ্রানীতিতে ল্যান্ডিং ফ্যাসিলিটি ১১.৫ শতাংশ ও ডিপোজিট ফ্যাসিলিটি ৭.৫ শতাংশ রাখা হচ্ছে। এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ। একইসঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট শতাংশ।
গভর্নর বলেন, কোনো কোনো ব্যাংকে তারল্য বেশি হওয়ায় অস্বাভাবিক সুবিধা নিচ্ছে। ফলে আমানতকারী ও ঋণ গ্রহীতা দুজনকেই সুবিধা দিতে স্প্রেড সীমা দেওয়া হয়েছে।
তিনি জানান, এক্সিট পাওয়া মানে দায়মুক্তি নয়। অর্থঋণ সংক্রান্ত মামলা ছয় মাসে সমাধানের চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এসময় ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর।