কুমিল্লার হোমনা উপজেলায় ষাঁড়ের গুঁতোয় প্রাণ হারিয়েছেন আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা। উপজেলার ঘারমোড়া বাজারে সোমবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে আমেনা বেগম বাড়ি থেকে ঘারমোড়া বাজারে যাওয়ার সময় একটি ষাঁড়ের সামনে পড়েন। তখনই ষাঁড়টি শিং দিয়ে গুঁতো দিলে গুরুতর আহত হন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শহীদুল্লাহ জানান, পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।