পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রান্নার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ নিয়ে বিশেষ আয়োজন করেছে খাস ফুড। কোরবানির ঈদের ঐতিহ্যবাহী রান্নাকে আরও সহজ ও স্বাদসমৃদ্ধ করতে খাঁটি ও মানসম্মত খাদ্যপণ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে খাস ফুড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা শুধু কোরবানির উৎসব নয়, এটি পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগিরও একটি উপলক্ষ্য। আর এই আয়োজনের বড় অংশজুড়ে থাকে নানা ধরনের ঐতিহ্যবাহী রান্না। রেজালা, বিরিয়ানি, কাবাব কিংবা চাপ—প্রতিটি পদেই প্রয়োজন হয় মানসম্মত উপকরণের।
এ বিষয়টি বিবেচনায় রেখে খাস ফুড নিয়ে এসেছে রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে খাঁটি মসলা, কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, বিরিয়ানি ও পোলাওয়ের জন্য সুগন্ধি চিনিগুঁড়া চাল এবং প্রিমিয়াম ঘি।
এছাড়া ব্যস্ত সময়েও সহজে ঐতিহ্যবাহী স্বাদে হালিম রান্নার জন্য রাখা হয়েছে খাস হালিম মিক্স। ডেজার্ট আইটেম হিসেবে রয়েছে লাচ্ছা সেমাই, ফিরনি মিক্স এবং বগুড়ার দই।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকরা চাইলে এসব পণ্য দিয়ে ঈদ উপলক্ষে প্রিয়জনদের জন্য গিফট বাস্কেটও তৈরি করতে পারবেন।
খাস ফুডের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং নিরাপদ, স্বাস্থ্যকর ও বিশ্বাসযোগ্য খাদ্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। দেশের বিভিন্ন অঞ্চলে থাকা আউটলেট, অনলাইন প্ল্যাটফর্ম এবং রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা সহজেই এসব পণ্য সংগ্রহ করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরাপদ ও খাঁটি খাদ্যপণ্য সরবরাহে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে সঙ্গে তারা সারাদেশে আউটলেট, অনলাইন সেবা ও রিটেইল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে।
ঈদুল আজহাকে সামনে রেখে এই আয়োজন ভোক্তাদের রান্নার প্রস্তুতিকে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক করে তুলবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।