মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর দুই দেশের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দেশ দুটির প্রতি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।
পেজেশকিয়ান বলেন, ‘মানবিক অবস্থানের জন্য আমি মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছি। আর চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সময়োচিত উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছি।’
‘সব ক্ষেত্রে মুসলিম রাষ্ট্র এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা ইরানের অন্যতম প্রধান নীতি,’ যোগ করেন ইরানি প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই