বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বিভিন্ন সময় ব্যক্তিগত নানা বিষয় নিয়ে বেশ আলোচনায় থাকেন। আর এই আলোচনা-সমালোচনার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সুখের মুহূর্ত ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন এই দম্পতি।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি নতুন ছবি প্রকাশ করেন তামিমা। ছবিগুলো প্রকাশের পরই তা নেটিজেনদের নজর কাড়ে।
ছবিতে দেখা যায়, নাসিরের কাঁধে বসে আছেন তামিমা। অন্যদিকে নিচে বসে মোবাইল ফোন হাতে রয়েছেন নাসির। হাস্যোজ্জ্বল ও খুনসুটিতে ভরা মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে, যা তাদের পারিবারিক বন্ধনের একটি স্বাভাবিক ও আনন্দঘন দিক তুলে ধরেছে।
ছবির ক্যাপশনে তামিমা লিখেছেন, ‘কিছু কিছু বউরা তার স্বামীর কাছে বোঝা হয় না, বরং আল্লাদিও হয়। বাচ্চাসুলভ আচরণ করা, নেকামো করা, আবদার করা, বাচ্চাদের মতো বায়না ধরা, ছোটো ছোটো বিষয়ে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা, এটাই বোঝায় যে, বাবার রাজকুমারিটা একটা রাজার নিকট রানীর মতো আছে।’
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান। কেউ দম্পতির ভালোবাসার প্রশংসা করেছেন, আবার কেউ মজার মজার মন্তব্য করেছেন।
এর আগে রোববার (২৯ জুন) রাতেও একটি পোস্ট দেন। ওই পোস্টে আর্জেন্টিনার জার্সি পরিহিত বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তামিমা।
ক্যাপশনে লিখেন, শত কোটি ফুটবলপ্রেমীর কাছে আর্জেন্টিনা নিছক কোনো দল বা দেশ নয়, এটি সত্যিই এক গভীর আবেগের নাম। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।