হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন।
দলের দুই পেসার সাকলাইন ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য আনার লক্ষ্য নিয়েই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।