প্যামেন্ট ছাড়াই অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ!
ইনজুরির কারণে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট অস্ট্রেলিয়া সিরিজে থাকবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে বাংলাদেশ দলে ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন প্যামেন্ট। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর কয়েক দিন আগে কোমরের চোটে পড়ে বিশ্রামে চলে যান তিনি। সেই চোট সারাতে বর্তমানে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন প্যামেন্ট।