ভারত-অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রস্তাব নাকচ করেছিলেন রশিদ!
ক্যারিয়ার দীর্ঘ করতে বছরে মাত্র একটি টেস্ট খেলতে চান, এমন ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। চোট এড়িয়ে নিজেকে টিকিয়ে রাখার এই ভাবনায় সমর্থনও দিয়েছেন রিচার্ড পাইবাস। এই মন্তব্যের পর থেকেই কয়েকদিন ধরে রশিদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট অঙ্গনে। বর্তমানে তিনি আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলছেন এবং ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।