২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। ২০২২ বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এবারও বড় কিছু করার লক্ষ্য নিয়ে নামছে। তবে শক্তির বিচারে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে এই ম্যাচে বড় ধাক্কা হলো নেইমারের অনুপস্থিতি। ইনজুরির কারণে তাকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে সেলেসাওদের। তারপরও আক্রমণভাগে যথেষ্ট শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল।
নেইমারের বদলে এই ম্যাচে মাতেউস কুনিয়া খেলতে পারেন। তার সঙ্গে আক্রমণভাগে ডান পাশে রাফিনিয়া, বাঁ পাশে ভিনিসিয়ুস জুনিয়র এবং ফাইনাল প্লেমেকার হিসেবে লুকাস পাকেতা দায়িত্ব নিতে পারেন।
মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে থাকতে পারেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে দেখা যাবে মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলকিপার হিসেবে থাকবেন আলিসন বেকার।
অন্যদিকে মরক্কো দলও ইনজুরি সমস্যায় জর্জরিত। দলের মূল সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে নেই। তার জায়গায় খেলবেন ইসা দিয়োপ ও চাদি রিয়াদ। নুসাইর মাজরাউই কাঁধের চোটে সন্দেহজনক, আর এজ আবদে হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন।
সব মিলিয়ে দুই দলের এই ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন;
ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো;
কাসেমিরো, ব্রুনো গিমারেশ;
ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা;
ইগোর থিয়াগো
মরক্কোর সম্ভাব্য একাদশ
বোনো;
মাজরাউই, ইসা দিয়োপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি;
নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি;
বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ;
ইলিয়াস সাইবারি