রবিবার, ০৫ জুলাই ২০২৬
| ২১ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়েছে নরওয়ে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কঠিন এই লড়াইয়ের আগে দলের সবচেয়ে বড় তারকা আর্লিং ব্রাউট হলান্ড যেমন বাস্তবতার কথাই বললেন, তেমনি জানিয়ে দিলেন স্বপ্ন দেখাও বন্ধ করছেন না তারা।
ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতেরা বলেছেন, ফুটবল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের শক্তিশালী মাধ্যম। শুক্রবার (৩ জুলাই) রাজধানীতে বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে অংশ না নিলেও, দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ শেষ হলেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে।
জাপানের বিপক্ষে বিশ্বকাপের নাটকীয় ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে মাঠে না নামানোর কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপ শুরুর আগে নিজের পরিসংখ্যানভিত্তিক মডেল দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে ছিলেন জার্মান অর্থনীতিবিদ ও গণিতভিত্তিক বিশ্লেষক জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পূর্বাভাস দিয়ে সুনাম কুড়ানো এই বিশ্লেষক এবারও বেশ কয়েকটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই মাত্র একদিনের ব্যবধানে তার সবচেয়ে আলোচিত দুটি পূর্বাভাসই ভুল প্রমাণিত হয়েছে।
৯০ মিনিটের শেষ বাঁশি বাজার অপেক্ষায় যখন পুরো স্টেডিয়াম, তখনই ম্যাচের ভাগ্য লিখলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ইনজুরি টাইমের ৯৬তম মিনিটে তার দুর্দান্ত গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই শিরোপার সম্ভাব্য দাবিদারদের তালিকা সামনে আনলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, এবারের শিরোপা লড়াই মূলত ঘুরবে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানিকে ঘিরে।
দীর্ঘদিন পর মূল একাদশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের মহাতারকা নেইমার। তবে মাঠের বাইরেও মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করলেন এই তারকা ফুটবলার। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন তিনি।