প্রবেশ করতে না পারা সরকারি ওয়েবসাইটগুলো পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেছে। এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরকারের এসব ওয়েবসাইটে প্রবেশের জন্য বারবার চেষ্টা করেও সম্ভব হয়নি।
তখন দেখা যায় দেখা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটে বারবার প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যাচ্ছে না। প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে ‘ত্রুটি’ বার্তা ভেসে আসছে।
বার্তায় দেখাচ্ছিল, ‘Error 503 Backend fetch failed/Backend fetch failed/Guru Meditation: XID: 356823671/Varnish cache server.’
এ ছাড়া বাংলাদেশ সরকারের জিওভি ডট বিডি (gov.bd) ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলেও স্ক্রিনে একই ধরনের বার্তা প্রদর্শিত হচ্ছিল।
এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সমস্যা শনাক্ত করা হয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কারণে এই ত্রুটি দেখা দিয়েছে। শিগগিরই পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।