বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল বা স্লোগান দেওয়া হবে না। আমরা সবাই সিজদায় পড়ব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।
এদিকে, জামায়াতের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে জামায়াতের আমিরের বরাত দিয়ে লেখা হয়েছে, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না’।