রাজধানী ধানমন্ডি এলাকায় সাংবাদিককে মারধরের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সংগঠন থেকে চার কর্মীকে বহিষ্কার করেছে। বুধবার (২৪ জুন) সংগঠনটির পক্ষ থেকে এক বার্তায় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, মঙ্গলবার ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে ঘটা ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে চারজনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হচ্ছেন, শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বার্তায় সাংবাদিকদের মারধরের ঘটনাকে অনাকাঙ্খিত ও দুঃখজনক বলে উল্লেখ করা হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন ও বিবৃতিও দেন বলে বার্তায় উল্লেখ করা হয়।