আন্দোলন ছাড়া আর পথ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউটের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, ‘যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় মূল্য পায়নি, তাই আমরা আবারও জনগণের কাছে যাব। এটি কোনো গোষ্ঠী, ব্যক্তিস্বার্থের দাবি নয়। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যাব।’
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ বাস্তবায়নের জন্য আনা বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর সংসদে দুই ঘণ্টা আলোচনা হয়। তবে এ বিষয়ে সংসদের স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসার প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধীদলীয় সংসদ সদস্যদরা।