পাঁচ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুবশক্তির আহবায়ক তরিকুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মো. মোবাশ্বের আলী ও সিলেট সিটি কর্পোরেশনে সিলেট মহানগর এনসিপির আহবায়ক এডভোকেট আব্দুর রহমান আফজালকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।