পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওয়ানা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) রওয়ানা হওয়ার আগে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সুস্থভাবে ওমরাহ পালন করে যেন নিরাপদে দেশে ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান তিনি।
এনসিপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।