পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আম্রপালি আম উপহার দেওয়া হয়েছে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে এই আম পাঠানো হয়েছে। একইসঙ্গে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন ডেপুটি হাই কমিশনার আয়েশা আক্তার।
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বাংলাদেশে প্রতিক্রিয়া দেখা গেছে। জাতীয় সংসদেও এনসিপি নেতা নাহিদ ইসলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লাগামহীন মন্তব্য করার অভিযোগ করেছিলেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন চেষ্টা বিভিন্ন সময়ে বানচালের তথ্য জানাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যেই এই আম উপহার দেওয়া হলো।