বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদরদপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস. কাকোরিসকে হারিয়ে বিজয়ী হয়েছেন ড. খলিলুর রহমান।
বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ৯৯টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বসছেন বাংলাদেশের প্রতিনিধি।