মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবারের (৫ মে) তারা এই সতর্কবার্তা দেয়।
সতর্কবার্তায় বলা হয় হয়, হবিগঞ্জ জেলা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। নেত্রকোণা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
উত্তরপূর্বাঞ্চলের মোট ০৯টি নদীর ১১টি পয়েন্টে পানি প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও এতে জানানো হয়।