সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বিরোধী দলও এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি একথা জানান।
নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা সব দলের প্রতিনিধিদের রাখতে চাই। সবার মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই।
বিরোধীদলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনী ভিত্তি নেই বলেও দাবি করেছেন তারা। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়।