স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ এবং সিরিঞ্জ কেনার জন্যও যথেষ্ট টাকা নেই।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) অনুযায়ী, গাইবান্ধা-৪ আসনের সরকার দলীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।
এ সময় পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
২৫০ শয্যার হাসপাতালগুলোর নির্মাণ কাজে লুটপাট হয়েছেজানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যে ধরনের দুর্নীতি হয়েছে, তাতে চলমান প্রকল্পগুলোতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।
মন্ত্রী বলেন, ‘পরবর্তী বাজেটের পর সরকার সীমিত সম্পদের মধ্যে ধাপে ধাপে সব উপজেলার জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য যা প্রয়োজন তা করবে।’