চার দিনব্যাপী শতাধিক নাটকের ধুম
ঈদ মানেই ছোট পর্দায় বাড়তি আয়োজন। বিশেষ নাটক, টেলিছবি ও একক নাটকের ভিড়ে এবারের ঈদুল আজহাতেও দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় বিনোদন। দেশের প্রায় সব বেসরকারি টেলিভিশন চ্যানেল চার দিনব্যাপী সাজিয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, গ্রামীণ জীবন, কমেডি ও সমকালীন সম্পর্কের গল্পে নির্মিত এসব নাটকে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় তারকাদের।
এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যাচ্ছে মোশাররফ করিম, মুশফিক ফারহান, খায়রুল বাসার, নিলয় আলমগীর ও তৌসিফ মাহবুবকে ঘিরে। ঈদের বিভিন্ন নাটকে দেখা যাবে এই তারকাদের।
ঈদের দিন থেকেই জমে উঠছে নাটকের আয়োজন। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ‘টিকটক বউ’। অন্যদিকে চ্যানেল আইতে প্রচার হবে ‘ভালোবেসেছিলাম’ ও ‘তার চোখের মায়ায়’। এনটিভিতে প্রচার হবে ‘সিচুয়েশনশিপ’ ও ‘প্রেমের তরী’। একই দিনে আরটিভির পর্দায় দেখা যাবে ‘জামাই কার?’, ‘আমানত’ ও ‘গন্তব্যের খোঁজে’র মতো নাটক।
ঈদের দ্বিতীয় দিনে দর্শকদের জন্য থাকছে আরও বড় চমক। চ্যানেল আইতে প্রচার হবে চঞ্চল চৌধুরী অভিনীত ‘নামে নামে প্রেমে টানে’। দীপ্ত টিভিতে প্রচার হবে মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব অভিনীত ‘কাজলের দিনরাত্রি’। অন্যদিকে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘বউয়ের মামলা’ ও ‘কমেন্ট সেন্স’।
তৃতীয় দিনের আয়োজনে প্রাধান্য পেয়েছে রোমান্টিক ও পারিবারিক গল্প। বাংলাভিশনে প্রচার হবে ‘হঠাৎ তুমি’, ‘ছাত্রী যখন বউ’ ও ‘আহা এ কী মায়া’। এনটিভিতে দেখা যাবে ‘ভুল নামের ফুল’ ও ‘ভ্রমর’। একই দিনে দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে ‘মিডনাইট হাইওয়ে’ ও ‘শেষ ঘুম’।
ঈদের চতুর্থ দিনেও কমছে না নাটকের জৌলুস। আরটিভিতে প্রচার হবে ‘আজও ভালোবাসি’ ও ‘জ্যোতিষীর বিয়ে’। মাছরাঙা টেলিভিশন নিয়ে আসছে ‘অথবা তুমি আমি’ ও ‘ডুব’। অন্যদিকে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘বাহাদুরী’ ও ‘আমার কী দোষ’।
এবারের ঈদ আয়োজনে নির্মাতারা যেমন গুরুত্ব দিয়েছেন পারিবারিক বিনোদনে, তেমনি তরুণ দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে সমসাময়িক সম্পর্কের নানা গল্পও। টেলিভিশন চ্যানেলগুলোর এই প্রতিযোগিতামূলক আয়োজনে দর্শকরা পাচ্ছেন তারকাবহুল নাটকের দীর্ঘ তালিকা। ফলে চার দিনের ঈদ উৎসবে ছোট পর্দাই হয়ে উঠছে দর্শকদের অন্যতম প্রধান বিনোদনের ঠিকানা।
ঈদে ছোট পর্দায় তারকার মেলা, চার দিনব্যাপী শতাধিক নাটকের ধুম